× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাশকতার অভিযোগে মেহেরপুরে ১১ বিএনপির নেতাকর্মী গ্রেপ্তার

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৫:০৪ পিএম

নাশকতার অভিযোগে গ্রেপ্তার আসামিরা। প্রবা ফটো

নাশকতার অভিযোগে গ্রেপ্তার আসামিরা। প্রবা ফটো

মেহেরপুরে নাশকতার চেষ্টার অভিযোগে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ও সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টোসহ ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রবিবার (২৪ ডিসেম্বর) ভোরে গাংনী উপজেলটর বামন্দী এলাকা থেকে ১০ জন ও মেহেরপুর সদর উপজেলা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

মেহেরপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামন্দী-অলিনগর সড়ক নামক স্থানে বিএনপি নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে একত্রিত হয়। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি সদস্যরা। পরে  অভিযান চালিয়ে জেলা বিএনপির দুই নেতাসহ ১০ জনকে আটক করা হয়। 

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহসান খান বলেন, হরতাল-অবরোধের নামে বিএনপি নেতাকর্মীরা নাশকতার অপচেষ্টা করছিল। এ সময় কয়েকজনকে আটক করা হলেও পালিয়ে যায় আরও কয়েকজন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাদেরকে আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা