× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খানসামায় নাশকতার মামলায় বিএনপির ৩ নেতাকর্মী গ্রেপ্তার

খানসামা (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৪:০৬ পিএম

নাশকতার মামলায় গ্রেপ্তার বিএনপির তিন নেতাকর্মী। প্রবা ফটো

নাশকতার মামলায় গ্রেপ্তার বিএনপির তিন নেতাকর্মী। প্রবা ফটো

দিনাজপুরের খানসামা উপজেলায় নাশকতার মামলায় বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে খানসামা থানা পুলিশ। 

রবিবার (২৪ ডিসেম্বর) সকালে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোজাহারুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোবিন্দপুর এলাকার রাশেদুজ্জামান স্মৃতি, ইয়াসিন আলী এবং ভেড়ভেড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি টংগুয়া এলাকার সাইয়াদুল ইসলাম মুক্তি। 

ওসি বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তার প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা