× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাহাঙ্গীর আলমের কোনো কথা আমি বিবেচনায় নিই না : মুক্তিযুদ্ধমন্ত্রী

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৩:০৯ পিএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৪:৫১ পিএম

 কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় এক মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। প্রবা ফটো

কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় এক মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। প্রবা ফটো

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন,  ‘গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কোনো কথা আমি বিবেচনায় নিই না। তার কথা বিবেচনা করার মতো লোক তিনি এখনও হননি, যখন হবে তখন বিবেচনা করব।’

রবিবার (২৪ ডিসেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি। 

আওয়ামী লীগের দলীয় পদধারী লোক নির্বাচনে নৌকার বিপক্ষে যদি কাজ করে সেক্ষেত্রে আপনাদের কী করণীয় এমন প্রশ্নে মোজাম্মেল হক বলেন, ‘তাদের বিষয়ে দল সিদ্ধান্ত নেবে, এখানে আমার একক কোনো মত নেই। দল যে সিদ্ধান্ত নেবে আমি সেটার পক্ষে। তবে যারা প্রার্থী হয়েছে তাদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। তবে অনেকে যে ভাষায় কুৎসা রটনা করছে তা দুঃখজনক। যারা কথা বলছে যদি জবাব দেওয়ার মতো পর্যায় যায় তখন জবাব দিব।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন একসময় কালিয়াকৈরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাজনৈতিকভাবে অরাজকতা ছিল। আমি চেষ্টা করেছি যেন এখানে শান্ত পরিবেশ থাকে। দলবল নির্বিশেষে সবাই স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কালিয়াকৈরে যেনো রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড না হয় সেটি খেয়াল রেখেছি। এটা দেশবাসীর ও এ অঞ্চলের মানুষ নির্বাচনে মূল্যায়ন করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী ৭ জানুয়ারি এ এলাকার মানুষ ভোট দিয়ে সকল প্রশ্নের জবাব দিবে।’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘আমার বিশ্বাস জনগণ ব্যালটের মাধ্যমে সকল ষড়যন্ত্র, মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে এবং তাদের শোচনীয় পরাজয় হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা