× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জের টেক্সটাইল মিলের গোডাউন পুড়ে ছাই

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ১১:১৫ এএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৩:৩০ পিএম

রূপগঞ্জের টেক্সটাইল মিলের গোডাউন পুড়ে ছাই। প্রবা ফটো

রূপগঞ্জের টেক্সটাইল মিলের গোডাউন পুড়ে ছাই। প্রবা ফটো

নারায়ণগঞ্জ রূপগঞ্জে একটি রপ্তানিমুখী টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ওই কারখানার কেমিক্যাল গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার (২৪ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার তারাব পৌরসভার আরিয়াব এলাকায় অবস্থিত এইচ এস টেক্সটাইল মিল নামের কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএমডি ফখরুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এইচ এস টেক্সটাইল কারখানার কেমিক্যাল গোডাউনে হঠাৎ করে আগুন লেগে পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। পরে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এবং ডেমরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোডাউনের সেটসহ গোডাউনে থাকা কেমিক্যাল ও কাপড় পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষতির পরিমাণ এখনও বলা যাচ্ছে না। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা