যশোর-৪
অভয়নগর (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩ ২০:৪৩ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩ ২২:৩৫ পিএম
নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে সভায় বক্তব্য দেন নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুল। প্রবা ফটো
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুলকে বিজয়ী করতে বর্ধিত সভা করা হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে এই সভা হয়।

অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নৌকার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গাজী নজরুল ইসলামের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক হুইপ শেখ আবদুল ওহাব। সভায় বক্তব্য দেন যশোর-৪ আসনের নৌকার প্রার্থী নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার ওলিয়ার রহমান, সিনিয়র সহসভাপতি ও অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, সহসভাপতি ইব্রাহিম হোসেন বিশ্বাস, আব্দুল গণি, যুগ্ম সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, বাপ্পি মন্ডল, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য আরশাদ পারভেজ, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো. ফারুক হোসেন, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মোটর শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক রবিন অধিকারী ব্যাচা, নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি আসলাম হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক শফি কামাল, যশোর জেলা পরিষদের সাবেক সদস্য লায়লা খাতুন প্রমুখ।

নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নৌকার প্রার্থী এনামুল হক বাবুল বলেন, আওয়ামী লীগের কাজ জনগণের সেবা করা। দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা দিয়েছে আওয়ামী লীগ। এ নৌকায় ভোট দিয়ে মানুষ স্বাধীনতা পেয়েছে। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচিত হলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা স্মার্ট দেশে রূপান্তর হবে।
অপরদিকে নৌকার প্রার্থী এনামুল হক বাবুল শনিবার সকালে বাঘারপাড়া উপজেলার বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী প্রমুখ।