× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরা-৪ আসনে নৌকা ও নোঙর প্রতীকের প্রার্থীকে শোকজ

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩ ১৭:৫৫ পিএম

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩ ১৮:৩৬ পিএম

সাতক্ষীরা-৪ আসনে নৌকা ও নোঙর প্রতীকের প্রার্থীকে শোকজ। প্রবা ফটো

সাতক্ষীরা-৪ আসনে নৌকা ও নোঙর প্রতীকের প্রার্থীকে শোকজ। প্রবা ফটো

সাতক্ষীরা-৪ আসনের নির্বাচনী এলাকায় বিভিন্ন যানবাহন, দেয়াল, গাছ ও বিদ্যুতের খুঁটিতে পোস্টার লাগিয়ে আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকা প্রতীকের প্রার্থী এসএম আতাউল হক দোলন ও নোঙর প্রতীকের প্রার্থী এইচএম গোলাম রেজাকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে নির্বাচনী এলাকা-১০৮ সাতক্ষীরা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান (সিনিয়র সহকারী জজ) প্রবীর কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আতাউল হক দোলন ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত নোঙর প্রতীকের প্রার্থী এইচএমগোলাম রেজা বরাবর শোকজ চিঠি দেওয়া হয়েছে।

নৌকার প্রার্থী এসএম আতাউল হক দোলনের চিঠিতে বলা হয়েছে, ‘আপনার বিরুদ্ধে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী হিসেবে আচরণ বিধিমালা, ২০০৮-এ উল্লিখিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগ সরেজমিনে পরিদর্শনকালে নির্বাচনী অনুসন্ধান কমিটির নজরে এসেছে। আপনার নির্বাচনী প্রচারণায় নিযুক্ত ব্যক্তিরা উক্ত এলাকার বিভিন্ন যানবাহন বিশেষত ব্যাটারিচালিত ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেলে আপনার নির্বাচনী পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ও ব্যানার লাগিয়েছেন বা সাঁটিয়েছেন। তদুপরি শ্যামনগর-মুন্সীগঞ্জ মহাসড়কে এ কে ফজলুল হক এমসিএ কলেজের নামীয় এবং আপনার নাম ও রঙিন ছবিসংবলিত তোরণ রয়েছে; যা প্রকৃতপক্ষে আপনার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রতীয়মান হয়। আপনার নির্বাচনী প্রচারণায় নিযুক্ত কর্মীদের উক্ত রূপ কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর বিধি ৭(গ) ও বিধি ১০-এর লঙ্ঘন মর্মে এই কমিটির কাছে প্রতীয়মান হয়।

অপরদিকে নোঙর প্রতীকের প্রার্থী এইচএম গোলাম রেজাকে চিঠিতে বলা হয়েছে, আপনার বিরুদ্ধে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী হিসেবে আচরণ বিধিমালা, ২০০৮-এ উল্লিখিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট নিম্নলিখিত অভিযোগ কমিটির কাছে করা হয়েছে। আপনার নির্বাচনী প্রচারণায় নিযুক্ত ব্যক্তিগণ উক্ত এলাকার বিভিন্ন দেয়াল, গাছ ও বিদ্যুতের খুঁটিতে আপনার নির্বাচনী পোস্টার লাগিয়েছেন বা সাঁটিয়েছেন। একই অভিযোগের বিষয়টি এই কমিটি জেলা রিটার্নিং অফিসার তথা জেলা প্রশাসক, সাতক্ষীরার দপ্তর থেকে অবগত হয়। আপনার নির্বাচনী প্রচারণায় নিযুক্ত কর্মীদের উক্ত রূপ কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর বিধি ৭(ক)-এর লঙ্ঘন মর্মে এই কমিটির কাছে প্রতীয়মান হয়।

অভিযোগ বিষয়ে দুই প্রার্থীর কোনো বক্তব্য থাকলে তা নিম্ন স্বাক্ষরকারীর কাছে সরাসরি তাদের প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ২৬ ডিসেম্বর সাতক্ষীরা সদর সিনিয়র সহকারী জজের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের ব্যাখ্যা ছাড়াই নির্বাচন কমিশনের কাছে তদন্ত প্রতিবেদন পাঠানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা