× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সান্তাহারে বিএনপির ওয়ার্ড কাউন্সিলর গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩ ১৬:৩৫ পিএম

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩ ১৮:০১ পিএম

ওয়াহেদুল ইসলাম। প্রবা ফটো

ওয়াহেদুল ইসলাম। প্রবা ফটো

বগুড়ার আদমদীঘিতে আওয়ামী লীগ কার্যালয়ে হামলার ঘটনায় বিএনপির স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম ওয়াহেদুল ইসলাম। তিনি সান্তাহার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং সান্তাহার পৌর যুবদলের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করে আদমদীঘি থানা পুলিশ।

এর আগে ৮ ও ৯ নভেম্বর উপজেলার পশ্চিম ঢাকা রোডে আওয়ামী লীগের কার্যালয়ে পেট্রোল বোমা, অগ্নিসংযোগ, অফিসের আসবাবপত্র ভাঙচুর, হত্যাচেষ্টা ও নাশকতা সৃষ্টির অভিযোগে ৫৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় অন্যতম আসামি ছিলেন ওয়াহেদুল। 

বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ চক্রবর্তী জানান, মামলায় ইতঃপূর্বে ১২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা