× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে নৌকা প্রার্থীর সমর্থককে ২০ হাজার টাকা জরিমানা

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩ ১৫:২৭ পিএম

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩ ১৫:৫২ পিএম

টেকনাফে নৌকা প্রার্থীর সমর্থককে জরিমানা। প্রবা ফটো

টেকনাফে নৌকা প্রার্থীর সমর্থককে জরিমানা। প্রবা ফটো

কক্সবাজার-৪ আসনে নৌকার প্রার্থী শাহীন আক্তারের সমর্থককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর আড়াইটায় টেকনাফ উপজেলা পরিষদের সামনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

মো. এরফানুল হক চৌধুরী জানান, নৌকা প্রতীকের পক্ষে কালু মিয়া নামের এক সমর্থককে রঙিন ব্যানারে অন্যের ছবি ব্যবহার ও সঠিক সাইজের ব্যানার ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যানারটি সরিয়ে নেওয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা