× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থীর পথসভায় নৌকার সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩ ১১:৩৫ এএম

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩ ১২:১২ পিএম

পথসভায় ভাঙচুর করা চেয়ার-টেবিল। প্রবা ফটো

পথসভায় ভাঙচুর করা চেয়ার-টেবিল। প্রবা ফটো

গাজীপুর-৩ (শ্রীপুর ও পিরুজালী-ভাওয়ালগড়-মির্জাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের পথসভায় নৌকার প্রার্থী সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসির সমর্থকদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় মাওনা ইউনিয়নের আনন্দবাজারে এ ঘটনা ঘটে।

মাওনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি স্বতন্ত্র প্রার্থীর কর্মী নছু ভুইয়া বলেন, আনন্দবাজার এলাকায় কোনো ট্রাক চলবে না বলে হামলাকারী নৌকার প্রার্থীর কর্মীরা পথসভার চেয়ার ভাঙচুর এবং কর্মীদের মারধর শুরু করে। তারা ট্রাক মার্কার পোস্টার ও লিফলেট ছিঁড়ে, চেয়ার-টেবিল ভাঙচুর করে পাশের পুকুরে ফেলে দেয়।

স্বতন্ত্র প্রার্থীর কর্মী আহত মাসুদ বলেন, নৌকার কর্মীরা হঠাৎ পথসভায় উপস্থিত হয়ে হামলা চালায়। হামলাকারীরা বলে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তাদের এলাকায় কোনো মিটিং করা যাবে না।

আহত নুরুল ইসলাম বলেন, নৌকার কর্মী আবুল কাশেম, হারুন, রুবেল ও ফজলুল হকের নেতৃত্বে ৪০-৫০ জন লাঠিসোঁটা নিয়ে পথসভার প্যান্ডেলে হামলা করে। তারা পথসভায় আসা স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের হুমকি দিয়ে তাড়িয়ে দেয় এবং চেয়ার-টেবিল ছুড়ে ফেলে।

এ ব্যাপারে ফজলুল হক, আবুল কাশেমের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও কল রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। অন্য অভিযুক্ত হারুনের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শামীমা ইয়াসমীন বলেন, হামলার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট গেছেন। ম্যাজিস্ট্রেটের সামনে কোনো ঘটনা না ঘটায় তাৎক্ষণিক অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা