× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে নৌকার প্রার্থী গাজীর পক্ষে প্রচারে গণজোয়ার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩ ০০:৪৮ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় পথসভা, গণসংযোগ ও প্রচারে অংশ নেন নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ও রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলাম। প্রবা ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় পথসভা, গণসংযোগ ও প্রচারে অংশ নেন নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ও রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলাম। প্রবা ফটো

নারায়ণগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের পথসভা, গণসংযোগ ও প্রচারণায় রূপগঞ্জে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নৌকার প্রার্থীর পাশে থেকে দেশের অন্যতম শিল্প গ্রুপ রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় পথসভা, গণসংযোগ ও প্রচারে অংশ নেন। এতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। 

গণসংযোগকালে ভুলতা ও গোলাকান্দাইল এলাকার গাউছিয়া কাপড়ের মার্কেট, তাঁতবাজার, আব্দুল হক সুপার মার্কেট, রাবেদ আল হাসান, রেদওয়ান টাওয়ার, হাবিবুল্লাহ মোতালেব প্লাজা, মহত্তম মার্কেট, ভাই ভাই শপিং কমপ্লেক্স, হাজী শপিং কমপ্লেক্স, ভুলতা বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কুশল বিনিময় করে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেন, ভুলতা ফ্লাইওভার পেয়ে অনেকটা স্বস্তিতে আছেন এ এলাকার মানুষ। আগে যে সড়ক দিয়ে যেতে ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে থাকতে হতো, এখন মুহূর্তেই ফ্লাইওভার হয়ে বিভিন্ন জায়গায় চলে যেতে পারছেন। এটা সম্ভব হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। তাই আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়নকে অব্যাহত রাখবেন। অনেকেই ঈর্ষান্বিত হয়ে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্র করে যাচ্ছে। তবে তারা সফল হতে পারবে না। দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে যে মেগা প্রকল্প চালু হয়েছে তা ঠেকানো যাবে না। নৌকায় ভোট দিয়ে উন্নয়ন বুঝে নিতে বোকামি করবে না দেশের জনগণ। বর্তমানে রূপগঞ্জসহ সারা দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, আগামীতে আওয়ামী লীগ সরকার গঠন করলে এরচেয়ে অনেক বেশি উন্নয়ন হবে। দেশের মানুষ উন্নয়ন ও শান্তি চায়। আর শেখ হাসিনার সরকার উন্নয়ন ও শান্তিতে বিশ্বাসী। 

রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলাম বলেনÑ ভুলতা, গোলাকান্দাইল এলাকায় গাজী সাহেবকে দেখে জনসাধারণ যেভাবে এগিয়ে এসেছেন এতেই প্রমাণিত হয় গাজী সাহেবের বিকল্প কেউ নেই। গাজী সাহেব রূপগঞ্জে যে পরিমাণ উন্নয়ন করেছেন, তার জন্য আবারও নৌকা প্রতীকে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন রূপগঞ্জের ভোটাররা। আগামী ৭ তারিখে নৌকা প্রতীকে ভোট দিয়ে গোলাম দস্তগীর গাজী সাহেবকে আবারও সংসদে পাঠিয়ে রূপগঞ্জের উন্নয়ন অব্যাহত রাখবেন। তিনি আরও বলেন, বিগত ১৫ বছরে যে উন্নয়ন হয়েছে, আশা করছি আগামী ৫ বছরে রূপগঞ্জে আরও উন্নয়ন হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ও রূপগঞ্জের নৌকার মাঝি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীককে বিজয়ী করতে যা যা করণীয় রংধনু গ্রুপ তা-ই করবে।

পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষকে নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে নৌকা মার্কায় ভোট চেয়ে একটি বিশাল শোডাউন করা হয়। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। 

গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের পরিচালক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মিজানুর রহমান মিজান, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক শিলা রানী পাল, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান আবু দাউদ মোল্লা, আওয়ামী লীগ নেতা আলহাজ শফিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সজিব, তথ্য ও প্রচার সম্পাদক মাসুম চৌধুরী অপু, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শামসুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজির আহমেদ রিয়াজ, ফয়সাল আলম শিকদার, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক করিম পাঠান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাবেক সভাপতি জোসনা মহিউদ্দিন, কায়েতপাড়া ১নং ওয়ার্ড ইউপি সদস্য জসিম উদ্দিনসহ অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা