ঝালকাঠি প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩ ২২:০৩ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩ ২২:১৩ পিএম
শাহজাহান ওমর। ফাইল ফটো
বিএনপির চলমান সরকারবিরোধী আন্দোলনের সমালোচনা করেছেন দলটির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম। তিনি বলেছেন, ‘বিএনপি এ রকম করে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না।’
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে (রাজাপুর-কাঁঠালিয়া) আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমর। তিনি বিএনপি ছেড়ে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন। প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচার চালাচ্ছেন তিনি।
শাহজাহান ওমর বলেন, ‘সব নির্বাচনে জিততে হবে– এমন কোনো কথা নেই। বিএনপি মনে করে, যখনোই ক্ষমতায় তখনোই নির্বাচন করবে। সে অপেক্ষায় অপেক্ষায় ১৫ বছর কেটে গেল। এ রকম কেয়ামত পর্যন্ত যেতে থাকলেও বিএনপি ক্ষমতায় যেতে পারবে না।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।