× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি অসহযোগ আন্দোলনের নামে মানুষ হত্যা করবে : শাজাহান খান

মাদারীপুর প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩ ১৯:০৮ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩ ১৯:২৪ পিএম

 নির্বাচনী এলাকায় গণসংযোগের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শাজাহান খান। প্রবা ফটো

নির্বাচনী এলাকায় গণসংযোগের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শাজাহান খান। প্রবা ফটো

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাজাহান খান বলেছেন, বিএনপি অসহযোগ আন্দোলনের নামে এ দেশের মানুষ হত্যা করবে। শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নির্বাচনী এলাকায় গণসংযোগের সময় সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

শাজাহান খান বলেন, ‘বিএনপি সব সময় হরতাল, অবরোধ আর অসহযোগ আন্দোলনের ডাক দেয়। কিন্তু তারা কখনোই সফল হতে পারেনি। তার কারণ তারা আন্দোলনের নামে গাড়ি পুড়িয়ে, ট্রেনে আগুন দিয়ে শত শত মানুষ হত্যা করে।’ 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, ’পরিষ্কার যে, বিএনপি এ দেশের মানুষকে ভালোবাসে না, দেশের উন্নয়ন চায় না। তারা আবার এ দেশে লুটপাটের রাজত্ব কায়েম করতে চায়। যে কারণে এখন তারা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে।‘

এ সময় বিএনপির কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, ‘কোনো আন্দোলনই সফল হয় না জনগণের সম্পৃক্ততা ছাড়া। বিএনপি এখন জনগণের সঙ্গে নেই। ফলে তাদের কোনো আন্দোলনই সফল হবে না। আর আওয়ামী লীগ এ দেশের মানুষের পছন্দের দল হওয়ায় মানুষের ভালোবাসায় এবারও নির্বাচনে জয়লাভ করবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা