× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীদের প্রশিক্ষণ কর্মশালা

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩ ১৯:০৬ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩ ১৯:২৯ পিএম

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরিশাল বিভাগে কর্মরত উপসহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা করেছে ডিপ্লোমা প্রকৌশল সমিতি।  প্রবা ফটো

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরিশাল বিভাগে কর্মরত উপসহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা করেছে ডিপ্লোমা প্রকৌশল সমিতি। প্রবা ফটো

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরিশাল বিভাগে কর্মরত উপসহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা করেছে ডিপ্লোমা প্রকৌশল সমিতি।

শুক্রবার (২২ ডিসেম্বর) নগরীর একটি হোটেল কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন- কেনিপের বরিশাল বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল ইসলাম। সভাপতিত্ব করেন সমিতির বরিশালের সহসভাপতি এইচ এম আব্দুর রহমান। কর্মশালায় মাঠ পর্যায় বাস্তবভিত্তিক কর্ম সম্পাদন, কাজ করতে গিয়ে যেসব সমস্যার সৃষ্টি হয় তার সমাধান, ও টাইলস, প্লাম্বিং, ফিনিসিং কাজ নিয়ে সম্মুখ ধারনা দেওয়া হয়।

এ ছাড়া সাব স্ট্রাকচার, সুপার স্ট্রাকচার ও বৈদ্যুতিক কাজের বিষয়ে লেকচার প্রদান করা হয়। পরে অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। 

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রেজাউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আইডিইবির বরিশালের সহসভাপতি মো. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, আইডিইবির ঢাকা জেনিকের সহসভাপতি মো. জাফর আলী সিকদার, শিক্ষা প্রকৌশল বরিশাল জেলার নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, ঝালকাঠি জেলার নির্বাহী প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, পটুয়াখালী জেলার নির্বাহী প্রকৌশলী মো. মোশফিকুর রহমান ও পিরোজপুর জেলা নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা