× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোলা-৪ আসন

নৌকার প্রচারণা তুঙ্গে, মাঠে নেই অন্য প্রার্থীরা

চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩ ১৬:০৩ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩ ১৬:০৪ পিএম

ভোলা-৪ আসনে প্রচারণায় ও ভোটের মাঠে এগিয়ে রয়েছেন নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। প্রবা ফটো

ভোলা-৪ আসনে প্রচারণায় ও ভোটের মাঠে এগিয়ে রয়েছেন নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। প্রবা ফটো

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব প্রচারণায় ও ভোটের মাঠে এগিয়ে রয়েছেন। তবে ভোটের মাঠে প্রচারণায় নেই অন্য চারজন প্রার্থী।

এসব প্রার্থীরা হলেন- তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ হানিফ, স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ, ন্যাশনাল পিপলস পার্টির আলাউদ্দিন এবং জাতীয় পার্টি মনোনীত মো. মিজানুর রহমান। 

জানা গেছে, এই চারজনকে এলাকার অধিকাংশ মানুষই চেনেন না। এছাড়া প্রচার-প্রচারণাও করছেন না তারা। তবে ভোটের মাঠে আওয়ামী লীগের প্রার্থী একাই মাঠে রয়েছেন। তার পক্ষে নেতাকর্মীরা সভা-সমাবেশ, মতবিনিময় এবং উঠান বৈঠক করে মাঠ গরম রাখছেন। আওয়ামী লীগ প্রার্থীর হয়ে উৎসবমুখর পরিবেশ বজায় রেখেছেন তারা। 

উপজেলার চরমানিকা দৌলতপুর গ্রামের মহিলা ভোটার রহিমা বেগম জানান, ‘শুনেছি এবার নির্বাচনে এই আসনে ৫ জন প্রার্থী ভোটে দাঁড়িয়েছেন। এর মধ্যে এমপি জ্যাকবকে ছাড়া কাউকে আমরা চিনি না। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানসহ ব্যাপক উন্নয়ন করেছেন তিনি। এছাড়া মাদক ও সন্ত্রাস নির্মূলের জন্য তিনি কাজ করে যাচ্ছেন।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা