× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টঙ্গীতে ছাত্রলীগের তালা ভেঙে স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠক

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩ ২২:৪৮ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩ ১১:০১ এএম

টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের প্রধান ফটকে তালা দিয়ে উঠান বৈঠকে বাধা সৃষ্টি করা হয়। প্রবা ফটো

টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের প্রধান ফটকে তালা দিয়ে উঠান বৈঠকে বাধা সৃষ্টি করা হয়। প্রবা ফটো

গাজীপুরের টঙ্গীতে গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিনের নির্বাচনী উঠান বৈঠকের প্রবেশ ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সেলিম খান ও যুগ্ম আহ্বায়ক মিরাজের নেতৃত্বে ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উঠান বৈঠকে আসা স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তারা ফটকের তালা ভেঙে বৈঠকস্থলে প্রবেশ করেন।

স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীরা জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) বীর মুক্তিযোদ্ধা আলিম উদ্দিন বুদ্দিন ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নেতাকর্মীদের নিয়ে সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত উঠান বৈঠকের উদ্দেশে রওনা দেন। তারা আসার আগেই টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সেলিম খান ও যুগ্ম আহ্বায়ক মিরাজের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল মাঠে প্রবেশের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে চলে যায়।

একটি ভিডিওতে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন ও জাহাঙ্গীর আলম কর্মী-সমর্থকদের নিয়ে তালাবদ্ধ গেটের সামনে দাঁড়িয়ে আছেন। পরে নেতাকর্মীরা ফটকের সামনে উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে ফটকের তালা ভেঙে তারা মাঠে প্রবেশ করেন।

তবে ছাত্রলীগ নেতা সেলিম খান গেটে তালা মারার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, আমরা গেটে তালা দিইনি। মাঠে যাতে কোনো হকার প্রবেশ করতে না পরে সেজন্য গেটে কলেজের নিরাপত্তাকর্মীরা তালা দিয়েছেন।

আলিম উদ্দিন বুদ্দিন বলেন, বাধা দিয়ে গণজায়ার ঠেকানো যাবে না। জনতা এবার জেগে উঠেছে। যতই বাধা আসবে মানুষ ততই এগিয়ে যাবে। মানুষ এখন পরিবর্তন চায়।

উঠান বৈঠকে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, সরকার ও নির্বাচন কমিশন সারা বিশ্বকে কথা দিয়েছে সুষ্ঠু নির্বাচনের। তাই আমরা বীর মুক্তিযাদ্ধা আলিম উদ্দিন বুদ্দিনকে সাপোর্ট দিয়ছি। তালা দিয়ে, মাইক বন্ধ করে জনগণকে আটকে রাখা যাবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা