× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উখিয়ায় রোহিঙ্গা যুবককে হত্যা

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩ ২২:৪১ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩ ০০:৪৭ এএম

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ছবি

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উখিয়া উপজেলার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৬ ব্লকের স্থানীয় একটি দোকানে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আইয়ুব উখিয়া উপজেলার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৬ ব্লকের মোহাম্মদ সাদিকের ছেলে। আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উখিয়া উপজেলার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৬ ব্লকের স্থানীয় একটি দোকানে মোহাম্মদ আইয়ুবসহ কয়েকজন রোহিঙ্গা যুবক আড্ডা দিচ্ছিলেন। এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে ছুরিকাঘাত করে তার মৃত্যু নিশ্চিত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা