× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৩ লাখ টাকা চুরি করে এফডিআর

সাভার (ঢাকা) সংবাদদাতা

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩ ২২:২৯ পিএম

২৩ লাখ টাকা চুরি করে এফডিআর

সাভারে ২৩ লাখ টাকা চুরি করে ঋণ পরিশোধ ও ফিক্সড ডিপোজিট রেট (এফডিআর) করেন সোহেল নামের এক ব্যক্তি। আশুলিয়া থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হন তিনি। উদ্ধার হয় প্রায় ২০ লাখ টাকা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গত বুধবার দুপুরে সোহেলকে গোপালগঞ্জের কাশিয়ানি তিনছড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। সাভারের বক্তারপুরে এক ব্যবসাপ্রতিষ্ঠানের মাইক্রোবাসের চালক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

আশুলিয়া থানার উপপরিদর্শক জোহাব আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহযোগিতায় সোহেলকে গোপালগঞ্জের এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে চুরি করে ১ লাখ টাকা ঋণ পরিশোধ করে। পরে ১৯ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা এফডিআর করে। গ্রেপ্তারের পর এফডিআরের টাকা উদ্ধার করা হয়েছে।’ 

অভিযোগ সূত্রে জানা যায়, মেসার্স তুফান আলী ট্রেডার্স নামে ভোজ্য তেলসহ, বিভিন্ন খাদ্যপণ্য সরবরাহ প্রতিষ্ঠানের মালিক লুৎফর রহমান গত ১৫ ডিসেম্বর পাওনা আদায়ের জন্য আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় যান। সেখানে বিভিন্ন দোকান থেকে প্রায় ২৩ লাখ টাকা নিয়ে ফেরার পথে চালক সোহেলকে রেখে আরও একটি প্রতিষ্ঠানে যান। ফিরে এসে টাকা ও চালক সোহেলকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা