× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ৫

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩ ২০:৩৯ পিএম

চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ৫

ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম থেকে চুরি হওয়া ১২টি ল্যাপটপের মধ্যে ১১টি উদ্ধার করেছে পুলিশ। এ সময় চুরি ও চোরাই ল্যাপটপ কেনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- সুলতান মুন্সী, সহিদুল শেখ, পারভেজ শেখ, মো. লিয়ন শেখ ও শামীম খান। 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার মো. শাহজাহান তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। 

তিনি জানান, গত ১৭ ডিসেম্বর রাতে জেলা প্রশাসক কার্যালয়ের রেকর্ডরুম থেকে সংঘবদ্ধ চোরের দল দরজা ভেঙ্গে ১২টি ল্যাপটপ নিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা হয়। চুরির ঘটনার পর পুলিশ চোর চক্রকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। 

পরে সিসিটিভি ফুটেজ যাচাই করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় শহরের বিভিন্ন স্থান থেকে বুধবার রাতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১১টি ল্যাপটপ ও চোরাই কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, কয়েকজন মিলে রাত সাড়ে তিনটার দিকে রেকর্ড রুমের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে ল্যাপটপ চুরি করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা