× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুড়িচংয়ে বিদ্যুৎপৃষ্টে শ্রমিকের মৃত্যু

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশ : ২৬ জুলাই ২০২২ ২১:৫৯ পিএম

কুমিল্লা ম্যাপ। ফাইল ছবি

কুমিল্লা ম্যাপ। ফাইল ছবি

কুমিল্লার বুড়িচংয়ে পুকুরে মোটর দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার জরইন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম সুমন(৩৮)। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়ন এর বড়ধূশিয়া গ্রামের মৃত আব্দুল করিম এর ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে জরইন গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে নান্নু মিয়ার পুকুরে মাছ ধরার জন্য সুমনকে নিয়ে আসে। পুকুরে মোটর দিয়ে পানি সেচ করার সময় বিদ্যুৎ এর সমস্যা দেখা দেয়। এসময় সুমন বিদ্যুৎ এর লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। স্থানীয় লোকজন দেখে তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডা. মোঃ মনিরুল ইসলাম তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত সুমনের দুই পুত্র সন্তানের জনক। তার স্ত্রী ৬ মাসের গর্ভবতী। বড় ছেলে নয়ন (১২) ৬ষ্ঠ শ্রেণিতে এবং ছোট ছেলে হাবিব (৬) ২য় শ্রেনীতে লেখাপড়া করে।সুমন জরইন গ্রামের মৃত মাইন উদ্দিন ফকির এর ছেলে প্রভাষক শাহজাদা মো. হোসাইন এর বাড়ীতে দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস  করে আসছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা