× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে আগুন, নিহত ১

কাশিয়ানী ও গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩ ১২:৪২ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩ ১৪:১৫ পিএম

বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে আগুন ধরে গাড়ি দুটি পুড়ে গেছে। প্রবা ফটো

বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে আগুন ধরে গাড়ি দুটি পুড়ে গেছে। প্রবা ফটো

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। সংঘর্ষে আগুন ধরে গাড়ি দুটির অনেকাংশ পুড়ে গেছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ উল্লাহ প্রাইভেটকারের চালক ছিলেন। তিনি মানিকগঞ্জের সানবান্দা গ্রামের বাসিন্দা। আহত ফাহিম, ফাহাদ ও ইফাদও একই গ্রামের বাসিন্দা। 

ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ’খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের ড্রাইভার নিহত হয় এবং প্রাইভেটকারে থাকা তিনজন আহত হয়। গুরুতর আহত তিনজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহত ইফাদ ও ফাহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত ফাহাদকে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রেজাউল মওলা বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় এক ঘন্টা সময় লেগেছে। ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়। ফলে প্রাইভেটকারের অকটেনে আগুন ধরে যায়। একপর্যায়ে বাসটিতেও আগুন ধরে। ফলে প্রাইভেটকারটি দুমড়ে মুছড়ে সম্পূর্ণ পুড়ে যায়। বাসের সিট কভারসহ পুড়ে যায়। এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা