× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পানিসম্পদ প্রতিমন্ত্রীর স্ত্রী মারা গেছেন

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩ ১১:৫৩ এএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩ ১১:৫৬ এএম

পানিসম্পদ প্রতিমন্ত্রীর স্ত্রী মারা গেছেন

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামীমের স্ত্রী লায়লা শামীম আরা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোররাতে ভারতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ভাবি (লায়লা শামীম আরা) দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। ভারতের চেন্নাইয়ের রেলা ইনস্টিটিউট অ্যান্ড মেডিকেল সেন্টারে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। সে অবস্থায় ভোররাত ৩টা ২৪ মিনিটে তার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে লাশ ঢাকায় নিয়ে আসা হবে।’

মাহমুদুল হক খান মামুন জানান, মরহুমার জানাজা ও দাফনের বিষয়ে পরে সিদ্বান্ত নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা