× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেরা করদাতার সম্মাননা পেলেন সীমান্ত দাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩ ০০:৫১ এএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩ ১০:৫১ এএম

৪০ বছর কম বয়সি ক্যাটাগরিতে সেরা করদাতার সম্মাননা গ্রহণ করছেন সীমান্ত দাস। প্রবা ফটো

৪০ বছর কম বয়সি ক্যাটাগরিতে সেরা করদাতার সম্মাননা গ্রহণ করছেন সীমান্ত দাস। প্রবা ফটো

৪০ বছরের কম বয়সি ক্যাটাগরিতে সেরা করদাতার সম্মাননা পেলেন নরসিংদীর বিশিষ্ট ব্যবসায়ী ও মডার্ন ট্রেডার্সের স্বত্বাধিকারী সীমান্ত দাস। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম তার হাতে জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা তুলে দেন।

বুধবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ অনুষ্ঠানের আয়োজন করে। এবার নরসিংদী জেলা থেকে বিভিন্ন ক্যাটাগরিতে সাতজন সেরা করদাতা সম্মাননা পেয়েছেন।

সীমান্ত দাসের পিতা প্রয়াত সুবোধ রঞ্জন দাসও ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার।

এ অনুষ্ঠানে সারা দেশের জেলা ও সিটি করপোরেশন পর্যায়ে ৬৩ জন সেরা করদাতার হাতে জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা তুলে দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা