× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে বহিষ্কার

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩ ২২:০০ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩ ২২:১৭ পিএম

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। প্রবা ফটো

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। প্রবা ফটো

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার  করা হয়েছে। 

বুধবার (২০ ডিসেম্বর) কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গতকাল মঙ্গলবার পেকুয়ায় একটি নির্বাচনী সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অশালীন ও অমার্জনীয় হুমকি প্রদর্শন করেন জাফর আলম। এ জন্য তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা