× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনী-৩ আসন

হাইকোর্টের রায়ে ভোটের মাঠে ফিরলেন রিন্টু আনোয়ার

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩ ২০:৩৩ পিএম

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে ভোটের মাঠে ফিরেছেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল কবীর ওরফে রিন্টু আনোয়ার। প্রবা ফটো

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে ভোটের মাঠে ফিরেছেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল কবীর ওরফে রিন্টু আনোয়ার। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে ভোটের মাঠে ফিরেছেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল কবীর ওরফে রিন্টু আনোয়ার। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রিন্টুর করা রিট শুনানী শেষে নির্বাচন কমিশনের আদেশ বাতিল করলে তার মনোনয়ন বৈধতা পায়। 

হাইকোর্ট বেঞ্চ দ্রুত সময়ের মধ্যে রিন্টু আনোয়ারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্ধ দিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। এর ফলে রিন্টুর নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে আর বাধা রইল না বলে জানিয়েছেন তার আইনজীবী শহীদুল আলম ইমরান।

রিটকারীর পক্ষে শুনানীতে অংশ নেন সিনিয়র আইনজীবী শেখ আলী আহম্মেদ খোকন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম ও অ্যাডভোকেট শহীদুল আলম ইমরান। নির্বাচন কমিশনের পক্ষে শুনানী করেন ড. মো. শাহাজাহানের নেতৃত্বে আইনজীবী প্যানেল।

অ্যাডভোকেট শহীদুল আলম ইমরান জানান, আইন অনুযায়ী রিন্টু আনোয়ার ৩০ নভেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। তবে ৪ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ ভোটারের তথ্য না পাওয়ার কারণ দেখিয়ে মনোনয়নপত্র বাতিল করে কমিশন। এমন সিদ্ধান্তে নির্বাচন কমিশনে আপীল করেন রিন্টু আনোয়ার। সেখানেও আবেদন নাকোচ হলে তিনি হাইকোর্টে যান।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ও ফেনী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক রিন্টু আনোয়ার ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে ফেনী-৩ আসন থেকে মহাজোটের প্রার্থী ছিলেন। একাদশ সংসদ নির্বাচনে এ আসনটি মহাজোটের শরীক জাপাকে ছেড়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। ওই নির্বাচনে লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী জাপায় যোগদান করে ফেনী-৩ আসন থেকে মনোনয়ন পান। এ ক্ষোভ থেকেই জাপা থেকে পদত্যাগ করেন রিন্টু আনোয়ার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা