× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটোরে সাবেক স্বামীর ছোড়া অ্যাসিডে পুড়ল গৃহবধূ ও শিশু

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩ ১৪:১৯ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩ ১৫:১১ পিএম

প্রাক্তন স্বামীর ছোড়া অ্যাসিডে গুরুতর আহত গৃহবধূ। প্রবা ফটো

প্রাক্তন স্বামীর ছোড়া অ্যাসিডে গুরুতর আহত গৃহবধূ। প্রবা ফটো

নাটোরের লালপুরে এক শিশুসহ সাবেক স্ত্রীর শরীরে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার দুড়দুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত দুজন হলো দুড়দুড়িয়া নতুনপাড়া গ্রামের রান্টুর মেয়ে মোছা. রিমা ও রিমার চাচাতো ভাইয়ের চার বছর বয়সি মেয়ে মোছা. মাইমুনা। 

প্রাক্তন স্বামীর নাম মো. জিয়া। তিনি রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ প্রতিদিনের বাংলাদেশকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ’মাদক মামলার আসামি জিয়া জেল থেকে ছাড়া পেয়েই এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়দের বরাতে ওসি বলেন, ’উপজেলার দুড়দুড়িয়া নতুনপাড়া গ্রামের রান্টুর মেয়ে মোছা. রিমার সঙ্গে পার্শ্ববর্তী রামকৃষ্ণপুর গ্রামের মো. জিয়ার বিয়ে হয়। জিয়া একটি মাদক মামলায় জেলে যাওযার পর তার স্ত্রী রিমা তার স্বামীকে ডিভোর্স দেন। জামিনে বের হয়ে এসে ক্ষিপ্ত হয়ে জিয়া মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে রিমার বাড়িতে গিয়ে অ্যাসিড নিক্ষেপ করে। এতে রিমার মুখমণ্ডল ও শরীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। আর পাশে দাঁড়িয়ে থাকা রিমার চাচাতো ভাইয়ের মেয়ে মোছা. মাইমুনার চোখ ও মুখমণ্ডলে লেগে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।’

বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উম্মে হাবিবা বৃষ্টি বলেন, ’রোগীদের হাসপাতালে আনার পর ক্ষতস্থানে ৫০ মিনিট ধরে পানি ঢালা হয়েছে। মোছা. রিমার মুখমণ্ডল ও শরীরের কিছু অংশে ফুলা এবং শিশুর মুখে ফুলে এক চোখ বন্ধ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে বিষাক্ত কোনো তরল পদার্থ তাদের নিক্ষেপ করা হয়েছে। রোগীদের ভাষ্যমতে অ্যাসিড নিক্ষেপের কথা বলায় উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা