× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উলিপুরে নাশকতার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩ ১৩:২৭ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩ ১৩:৩৮ পিএম

ইউপি সদস্য হযরত আলী বিপ্লব ওয়াসী। প্রবা ফটো

ইউপি সদস্য হযরত আলী বিপ্লব ওয়াসী। প্রবা ফটো

কু‌ড়িগ্রামের উলিপুরে নাশকতার মামলায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ ডি‌সেম্বর) রাতে উপ‌জেলার মিনাবাজার (রুপার খামার) থে‌কে গ্রেপ্তার ক‌রা হয় তাকে।

গ্রেপ্তার ইউপি সদস্যের নাম হযরত আলী বিপ্লব ওয়াসী। তিনি উপজেলার ধরণীবা‌ড়ী ইউ‌নিয়‌নের ১ নম্বর ওয়া‌র্ডের ইউপি সদস‌্য।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কু‌ড়িগ্রাম সদর থানার নাশকতার এক‌টি মামলায় ওয়াসী‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।

ওয়াসীর স্ত্রী মৌ‌রিন সরকার ব‌লেন, ’রাত ১০টার দি‌কে বা‌ড়ির পাশ থে‌কে আমার স্বামী‌কে তু‌লে নি‌য়ে যায় পু‌লিশ। কিন্তু কী অভি‌যো‌গে তা‌কে নি‌য়ে যাওয়া হয়ে‌ছে, সে বিষ‌য়ে কিছু জানা‌নো হয়‌নি। আমরা প‌রিবা‌রের লোকজন চিন্তায় আছি। আমার স্বামীর নামে কোনো মামলা নেই। তি‌নি বিএন‌পির রাজনী‌তির সমর্থক হলেও রাজনী‌তি‌তে স‌ক্রিয় নন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা