× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আচরণবিধি ভঙ্গ

নৌকার প্রার্থী শামসুল হক টুকুকে শোকজ

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩ ১৩:২৬ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩ ১৩:৫৩ পিএম

পাবনা-১ আসনে নৌকা প্রার্থী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। প্রবা ফটো

পাবনা-১ আসনে নৌকা প্রার্থী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। প্রবা ফটো

স্থানীয় বিভিন্ন সরকারি ও বে-সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে মিটিং করে নৌকা মার্কায় ভোট চেয়ে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছেন পাবনা-১ আসনে নৌকা প্রার্থী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। এজন্য তাকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন এই কমিটির প্রধান (যুগ্ম জেলা ও দায়রা জজ) ইকরামুল কবির।

বুধবার সকালে টুকুর বরাবর ইকরামুল কবিরের স্বাক্ষরিত শোকজ চিঠি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, শুভেচ্ছা নেবেন। আপনার বিরুদ্ধে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী হিসেবে আচরণ বিধিমালা, ২০০৮-এ উল্লিখিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট নিম্নলিখিত আভিযোগ অত্র কমিটির নিকট করা হয়েছে। আপনি আপনার বাসভবনে ১৪/১২/২০২৩ খ্রিঃ তারিখে বাদ মাগরিব ১) জনাব মহিউদ্দিন, প্রধান শিক্ষক, বেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সেক্রেটারি, বেড়া উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, ২) জনাব মো. আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ, বেড়া সরকারি ডিগ্রি কলেজ, ৩) হারুনর রশিদ, ভারপ্রাপ্ত সচিব, বেড়া পৌরসভা, ৪) মো. আবুল হাশেম, বেড়া পৌর পুলিশপ্রধানের উদ্যোগে স্থানীয় বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে নির্বাচনী মিটিং করেন। মিটিংয়ে নৌকা মার্কায় ভোট চান এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাধ্যমে তাদের অভিভাবকদের নৌকায় ভোট প্রদানে উদ্বুদ্ধ করেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী হিসেবে আচরণ বিধিমালা, ২০০৮-এর ১২ বিধির লঙ্ঘন। উক্ত অভিযোগ বিষয়ে আপনার কোনো বক্তব্য থাকলে তা নিম্ন স্বাক্ষরকারীর নিকট সরাসরি আপনার প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে আগামী ২ (দুই) কার্যদিবসের মধ্যে প্রদান করার জন্য বলা হলো। অন্যথায় আপনার ব্যাখ্যা ছাড়াই নির্বাচন কমিশনের নিকট তদন্ত প্রতিবেদন প্রেরণ করা হবে।

এর আগে মঙ্গলবার স্থানীয় বিভিন্ন সরকারি ও বে-সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে মিটিং করে নৌকা মার্কায় ভোট চাওয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে নির্বাচনী অনুসন্ধান কমিটি, জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেন পাবনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যাপক আবু সাইয়িদ।

উল্লেখ্য, নির্বাচনের প্রচারণার শুরুতেই উত্তপ্ত হয়ে উঠেছে পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনের ভোটের রাজনীতি। নানা বাধা, হুমকি, কর্মীদের মারধর, গাড়ি ভাঙচুরসহ নানা অভিযোগ করেছেন স্বতন্ত্র  প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ। মঙ্গলবার দুপুরে সাঁথিয়া বাজারে প্রায় ২ ঘণ্টা ধরে তাকে অবরুদ্ধ করে রাখেন নৌকার সমর্থকরা। পরে রাতে বাধা, হুমকি, কর্মীদের মারধর, গাড়ি ভাঙচুর নিয়ে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা