মধ্যানঞ্চলীয় অফিস
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩ ০০:১২ এএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩ ১০:৩৯ এএম
কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্রপ্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। নির্বাচনে সহায়তাকারী চেয়ে তিনি বিজ্ঞপ্তি দিয়েছেন। তার এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলছে সমালোচনা।
কেন বিজ্ঞপ্তি দিয়েছেন তার ব্যাখ্যা দিয়েছেন এই প্রার্থী। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমি তো বিএনপির না। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। অল্প সময়ে তো আর কর্মী হয়ে যাবে না। তাই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি।
ওই প্রার্থীর বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে সহায়তা করার জন্য জরুরি ভিত্তিতে প্রতি ওয়ার্ডে কয়েকজন পুরুষ ও মহিলা নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের যথাযথ সম্মানি দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে শিক্ষকতা যোগ্যতা এইচএসসি চাওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপিসহ আগ্রহীদের ২০ ডিসেম্বর বেলা ১১টার দিকে সরাসরি পাকুন্দিয়া সদর ঈদগা মাঠে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
সহায়তাকারীদের ২৫ ডিসেম্বর কাজে যোগ দিতে হবে। ৭ জানুয়ারি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত কাজ করতে হবে।