× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, বেড়েছে কুয়াশা

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ১০:১৯ এএম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩ ১০:৫৪ এএম

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। ছবি : প্রবা ফটো

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। ছবি : প্রবা ফটো

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে পৌষের শুরুতে জেঁকে বসেছে শীত। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। টানা চার দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এখানে আজ সকাল ৯টায় রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় রেকর্ড করা হয় ৯.৯ ডিগ্রি সেলসিয়াস; যা এখন পর্যন্ত রেকর্ড সর্বনিম্ন। রাতের তাপমাত্রা ৯ থেকে ২৫ ডিগ্রিতে ওঠানামা করছে।

এদিকে সোমবার রাত থেকে জেলার সড়কগুলো কুয়াশায় ঢেকে যায়। ভোর থেকে তা পরিণত হয় ঘন কুয়াশায়। এ সময় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। এ শীতে ইজিবাইক-রিকশা চালক, দিনমজুর, পরিবহন শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষের কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে। শীতের কারণে সময়মতো কাজে যোগ দিতে পারছে না তারা। এদিকে শীতনিবারণে আগুন পোহাচ্ছে মানুষ।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কমতে থাকে কুয়াশা। দ্রুতই দেখা মেলে সূর্যের। তবে সূর্যের উত্তাপ ছড়াতে না পারায় শীতের তীব্রতা অনুভূত হয়।

বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের নলেহাপাড়ার দিনমজুর ধনঞ্জয় রায় বলেন, ‘শীতের সকালে কাজে যেতে খুব কষ্ট হচ্ছে। কাজ না করলে খাব কী? অন্যবার তো শীতের কাপড় পেতাম এবার তো এখনও কোনো কাপড় পাইনি; খুব কষ্টে দিনাতিপাত করছি।’

তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তরের জেলাটিতে বরাবরই শীতের তীব্রতা বেশি থাকে। হিমালয়ের হিমেল হাওয়া এ জেলার তীব্রতা আরও বাড়িয়ে দেয়। চলতি মাসের শেষে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা