× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদালতে প্রতারণা, জামিনের আসামি কারাগারে

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩ ১৯:৪১ পিএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩ ১৯:৪৪ পিএম

আদালতে প্রতারণা, জামিনের আসামি কারাগারে

ঝিনাইদহে আদালতে অভিনব কায়দায় প্রতারণার ঘটনা ঘটেছে। মূল আসামি বাইরে ঘুরে বেড়ালেও তার জায়গায় জামিন পাওয়া আসামি কারাগারে রয়েছে। এ ঘটনা জানাজানি হওয়ার পর আদালত পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। রবিবার বিকালে ঘটনাটি প্রকাশ্যে আসে।

জানা গেছে, ঝিনাইদহ পৌর এলাকার হামদহ পাড়ার গোলাম সরওয়ারের ছেলে সজল নুরে সৌরভ গত ১৩ ডিসেম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। তাকে খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে সদর থানায় সাধারণ ডায়রি করা হয়। এরপর পুলিশি ভেরিফিকেশনে জানা যায়, সৌরভ কারাগারে রয়েছে। তখনই প্রকাশ্যে আসে অভিনব কায়দায় প্রতারণার ঘটনা।

সৌরভ একই মামলায় জামিনে থাকলেও শামীম নামের এক পরিচিতর হয়ে আদলতে প্রক্সি হাজিরা দিতে গেলে, তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। 

মামলার এজাহারে জানা যায়, গত ২৮ নভেম্বর ঝিনাইদহ শহরের পানির ট্যাংক এলাকায় কথা কাটাকাটির জেরে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় আহত ইমরান বাদী হয়ে ৩৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এই মামলার ১০নং আসামি ঝিনাইদহ শহরের বকুলতলা এলাকার বাসিন্দা শামীম ও ১৬ নম্বর আসামি সজল নুরে সৌরভ।

সৌরভ ১০ ডিসেম্বর আদালত থেকে জামিন পান। জামিনের পর থেকে তিনি বাড়িতে ছিলেন। কিন্তু ১৩ ডিসেম্বর শামীম পরিচয়ে আদালতে হাজির হন। 

এ বিষয়ে মামলার আসামি পক্ষের আইনজীবী ও জেলা বার সভাপতি রবিউল ইসলাম বলেন, এ ধরনের প্রতারণা সচরাচর দেখা যায় না। তার কঠিন শাস্তি হওয়া উচিত। আমরা তো কারো এনআইডি কার্ড দেখে মামলা নেই না। আমাদের কাছে এসে বলেছে তাই জামিন আবেদন করেছি। 

মামলার বাদীপক্ষের আইনজীবী ও এপিপি এ্যাড. শামসুজ্জামান তুহিন বলেন, আদালতের সঙ্গে প্রতারণা খুবই গর্হিত কাজ। এর শাস্তি হতেই হবে। তিনি আরো বলেন, আইনের চোখে শামীম তো কারাগারে, কিন্তু সে তো বাইরে ঘুরে বেড়াচ্ছে। আদালতকে বিভ্রান্ত করছে তারা। এরা অনেক বড় ধরনের প্রতারণা করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা