× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাশিমপুরে ইয়াবাসহ প্রধান কারারক্ষী গ্রেপ্তার

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩ ১৯:৩৪ পিএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩ ২০:১৯ পিএম

 কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম। প্রবা ফটো

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম। প্রবা ফটো

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে কারাগারে প্রবেশের সময় অন্য কারারক্ষীরা তল্লাশি করে ইয়াবাসহ তাকে আটক করে।

গ্রেপ্তার প্রধান কারারক্ষীর নাম সাইফুল ইসলাম। তিনি কাশিমপুর হাইসিকিউরিট কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষীর দায়িত্বে ছিলেন।

কাশিমপুর কারাগারের সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করে বলেন, তল্লাশি ছাড়া কাউকে কারাগারের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। তিনি কারাক্ষীদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। তাকে তল্লাশি করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কারা কর্তৃপক্ষ জানায়, সোমবার দুপুর ১২টার দিকে কারাগারের প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম হাইসিকিউরিটি কারাগারের ভেতরে প্রবেশ করতে যায়। এসময় নিয়ম অনুযায়ী অন্য কারারক্ষীরা তাকে তল্লাশি করে। পরে তার ইউনিফর্মের ডান পকেট থেকে ৩০০ পিস ইয়াবা পাওয়া যায়। তাকে আটক করে কোনাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আগামীকাল আদালতে সোপর্দ করা হবে। এর আগে গত ২ সেপ্টেম্বর গাজীপুর সিটি করপোরেশনের ময়লার ট্রাক কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে প্রবেশের সময় তল্লাশিকালে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করে কারারক্ষীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা