× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উন্নয়ন দেখেই জনগণ আমাকে ভোট দেবে : গোলাম দস্তগীর গাজী

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩ ১৭:০০ পিএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩ ১৭:০৯ পিএম

প্রতীক বরাদ্দ পেয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। প্রবা ফটো

প্রতীক বরাদ্দ পেয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। প্রবা ফটো

নারায়ণগঞ্জ–১ আসনের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নৌকা প্রতীক পেয়ে সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, উন্নয়ন দেখেই জনগণ তাকে ভোট দেবে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে নৌকা প্রতীক বরাদ্দ দেন নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

পাটমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রিয়তা দেখে আমাকে নৌকা দিয়েছেন। তিনি বলেছিলেন কারও চেহারা দেখে নৌকা দেওয়া হবে না। তার (প্রার্থীর) জনপ্রিয়তা দেখেই নৌকা দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা উন্নয়নের নির্বাচন করব। আমরা উন্নয়ন করেছি। উন্নয়ন দেখেই জনগণ আমাদের ভোট দেবে। প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখেই চতুর্থবারের মতো নৌকা দিয়েছেন। আমি যেহেতু ১৫ বছর তার আস্থা ধরে রাখতে পেরেছি, ইনশাল্লাহ আগামী পাঁচ বছরেও এই আস্থা ধরে রাখতে পারব।’

ভোটারদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আমরা দেশে শান্তি চাই। উন্নয়ন চাই। আমরা শক্তিশালী অর্থনৈতিক এক দেশ গড়ে তুলতে চাই। তাই সবাই নৌকাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’

এ নিয়ে টানা চতুর্থবারের মতো নারায়ণগঞ্জ-১ আসনে নৌকা পেলেন গোলাম দস্তগীর গাজী। এর আগে তিনি ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা