× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনী হলফনামা

বনমন্ত্রীর ব্যাংকে জমা ৪ গুণ বেড়ে ৮৪ লাখ টাকা, বাড়েনি আর কিছু

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩ ২০:৩২ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩ ২১:০৯ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। ফাইল ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। ফাইল ছবি

বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-১ আসনের বর্তমান সংসদ সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিনের শুধু ব্যাংকে জমা বেড়েছে গত পাঁচ বছরে। আর তার স্ত্রীর কমেছে। ২০১৮ সালে দাখিলকৃত নির্বাচনী হলফনামায় উল্লেখ ছিলব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে নিজের নামে জমা ২২ লাখ ৭১ হাজার ৯০০ টাকা, যা ২০২৪ সালের হলফনামায় বেড়ে দাঁড়িয়েছে ৮৪ লাখ ৫৯ হাজার ১১৩ টাকায়। ২০১৮ সালের হলফনামায় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে স্ত্রীর নামে জমা ছিল ৯৯ হাজার ৬০০ টাকা, যা এবারের হলফনামায় কমে দাঁড়িয়েছে ৯৭ হাজার ১৮৬ টাকায়। তাদের বাকি সকল স্থাবর ও অস্থাবর সম্পদ এবং বার্ষিক আয় স্থিতিশীল দেখানো হয়েছে।

বনমন্ত্রীর হলফনামা বিশ্লেষণে দেখা যায়, ২০১৮ সালের হলফনামায় তিনি উল্লেখ করেন তার কৃষি খাত থেকে বছরে আয় ৫০ হাজার টাকা। পরিবারের সদস্যরা চাকরি থেকে আয় করত ৫ লাখ টাকা। সে পরিমাণ আয় এখনও স্থিতিশীল রয়েছে। এর আগে ২০০৮ সালে সংসদ নির্বাচনে তার দাখিলকৃত হলফনামায় কৃষি খাত থেকে আয় দেখানো হয়েছিল বছরে ১৮ হাজার টাকা। ২০১৪ সালে এ খাতে আয় বেড়ে হয়েছিল ৩৬ হাজার টাকা। 

হলফনামা পর্যালোচনায় জানা গেছে, ২০১৮ সালে মো. শাহাব উদ্দিন হলফনামায় তার পেশা উল্লেখ করেছেন ব্যবসা। তবে ব্রাকেটবন্দি ছিল ‘বর্তমানে কোনো ব্যবসা নাই’। সে হলফনামায় তিনি উল্লেখ করেন, কৃষি খাত থেকে তার বছরে আয় ৫০ হাজার টাকা, পরিবারের সদস্যদের চাকরি থেকে বছরে আয় ৫ লাখ টাকা; অস্থাবর সম্পদ ছিল নগদ ২ লাখ টাকা; ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে নিজের নামে জমা ছিল ২২ লাখ ৭১ হাজার ৯০০ টাকা; স্ত্রীর নামে জমা ছিল ৯৯ হাজার ৬০০ টাকা; একটি টয়েটা জিপ গাড়ির মূল্য ছিল ৭৪ লাখ টাকা; স্ত্রীর স্বর্ণালংকার ছিল ২০ হাজার টাকার; একটি টেলিভিশনের মূল্য ২০ হাজার টাকা; বিবাহসূত্রে প্রাপ্ত আসবাবপত্রের মূল্য ছিল ৪০ হাজার টাকা; একটি পিস্তলের মূল্য ছিল ৪০ হাজার ৪৬০ টাকা; একটি একনলা বন্দুকের মূল্য ছিল ৭ হাজার টাকা; স্থাবর সম্পদে ছিল পৈত্রিকসূত্রে প্রাপ্ত জমির মূল্য ১ লাখ টাকা; রাজধানীর উত্তরায় অকৃষি ৫ কাটা জমির মূল্য ৩২ লাখ ৩৯ হাজার ১০০ টাকা; যৌথ মালিকানাধীন বাড়িতে তার অংশ দেখানো হয়েছিল ১৫ হাজার টাকা। ২০২৪ সালে অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তিনি পেশা হিসেবে উল্লেখ করেন ‘রাজনীতি’। সম্পদের বিবরণীতে তিনি উল্লেখ করেন, কৃষি খাত থেকে তার বছরে আয় ৫০ হাজার টাকা, পরিবারের সদস্যদের চাকরি থেকে বছরে আয় ৫ লাখ টাকা; অস্থাবর সম্পদ উল্লেখ করেন নগদ ২ লাখ টাকা; ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে নিজের নামে জমা ৮৪ লাখ ৫৯ হাজার ১১৩ টাকা; স্ত্রীর নামে জমা ৯৭ হাজার ১৮৬ টাকা; একটি টয়েটা জিপ গাড়ির মূল্য ৮৬ লাখ ৩৫ হাজার ৩৭৭ টাকা; স্ত্রীর স্বর্ণালংকার ২০ হাজার টাকা; ইলেকট্রিক-সামগ্রী ২০ হাজার টাকা; আসবাবপত্রের মূল্য ৪০ হাজার টাকা; একটি পিস্তলের মূল্য ৪০ হাজার ৪৬০ টাকা; একটি একনলা বন্দুকের মূল্য ৭ হাজার টাকা; স্থাবর সম্পদে ছিল পৈত্রিকসূত্রে প্রাপ্ত জমির মূল্য ১ লাখ টাকা; রাজধানীর উত্তরায় অকৃষি জমির মূল্য ৩২ লাখ ৩৯ হাজার ১০০ টাকা এবং যৌথ মালিকানাধীন বাড়ির তার অংশ দেখানো হয় ১৫ হাজার টাকা। বাকি সকল স্থাবর ও অস্থাবর সম্পদ এবং বার্ষিক আয় স্থিতিশীল দেখানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা