× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুন্সীগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুজনের সন্ধানে চলছে তৎপরতা

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩ ১৫:২০ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩ ১৮:৩৭ পিএম

মুন্সীগঞ্জে ট্রলার ডুবির স্থানে উদ্ধার কাজ চলছে। প্রবা ফটো

মুন্সীগঞ্জে ট্রলার ডুবির স্থানে উদ্ধার কাজ চলছে। প্রবা ফটো

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পদ্মা  শাখা নদীতে  বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় এখনও দুইজন নিখোঁজ রয়েছে। 

রবিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করলে দুপুর ২ টায় ট্রলারটি উদ্ধার করা হয়।

এর আগে শনিবার সন্ধ্যা ৬টার দিকে ট্রলার ডুবির ঘটনা ঘটে। এদিন দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতের একজনের নাম শিফা আক্তার, টঙ্গীবাড়ি উপজেলার মান্দ্রা গ্রামের নজরুল বেপারীর মেয়ে। অপরএক শিশু, তার নাম ফাইজ। সে নারায়ণগঞ্জের ফতুল্লার ফারুক হোসেনের মেয়ে।

নিখোঁজ দুইজন হচ্ছেন সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হারুনুর রশীদ ও রাজধানীর ধানমন্ডির বাসিন্দা মাহফুজুর রহমান। 

নিখোঁজদের স্বজনরা জানায়, হাসাইলে পদ্মার চরে আলু চাষ করেন ইউপি সদস্য হারুনুর রশীদ। গতকাল আলুর জমি থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হোন। মাহফুজুর রসমান টঙ্গীবাড়ি উপজেলার হাসাইলে খালার বাড়িতে বেড়াতে আসেন। স্বজনদের সঙ্গে হাসাইলে চরে ঘুরতে যান। ফেরারপথে ট্রলার ডুবির ঘটনা ঘটলে অন্যান্য স্বজনরা বেঁচে গেলেও নিখোঁজ হয় মাহফুজ।

বেঁচে যাওয়া যাত্রী হাফেজ মৃধা বলেন, হাসাইলে মোল্লাবাড়ির ঘাট থেকে ট্রলারটি ৩৫-৪০ জন যাত্রি নিয়ে হাসাইলে বাজারের দিকে আসছিল। কিছুদূর আসারপরে লৌহজংগামী বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা মেরে উপরে উঠে যায়। মুহুর্তেই ট্রলারটি তলিয়ে যায়। যাত্রীরা সাতরিয়ে অনেকেই তীরে উঠলেও কিছুযাত্রী নিখোঁজ হয়। ঘটনার পরপর নদীতে আর্তচিৎকারে ছড়িয়ে পরে। আশপাশের লোকজন এগিয়ে আসে উদ্ধার তৎপরতা চালায়।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.  রাজিব খান বলেন,  ‘হাসাইল চর থেকে ঘুরে হাসাইল বাজারে আসার সময় ট্রালরকে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে যাত্রী নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ২৫ জন ছিল। অধিকাংশরা তীরে উঠতে সক্ষম হয়। এখনও দুইজন নিখোঁজ রয়েছে। বাল্কহেড জব্দ করা হলেও এর চালক সুকানিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা