× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফতুল্লায় চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণ, হাসপাতালে মাসহ দুই সন্তান

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩ ১২:৪৯ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩ ১৩:২০ পিএম

ফতুল্লায় চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণ, হাসপাতালে মাসহ দুই সন্তান

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। এর মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) মধ্যরাতে সদর উপজেলার কাশিপুর খিল মার্কেট এলাকায় একটি চারতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন ৫৫ বছর বয়সি সুলতান মিয়া, তার স্ত্রী ৪৫ বছর বয়সি সাহিদা আক্তার, ছেলে ২৭ বছর বয়সি নবী হোসেন এবং ২৩ বছরের আলী মিয়া।

হাসপাতালে দগ্ধ সুলতান মিয়া প্রতিদিনের বাংলাদেশকে জানান, কয়েক দিন পরিবারের সবাই গ্রামের বাড়ি যান। শনিবার রাতে তারা গ্রাম থেকে ঢাকায় ফেরেন। রাতে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে গ্যাসলাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। এতে ঘরে থাকা নারীসহ চারজন দগ্ধ হন। এ সময় তাদের চিৎকারে আশপাশের ফ্ল্যাটের বাসিন্দারা ছুটে যান।

তিনি বলেন, ‘মধ্যরাতে আমার স্ত্রী রান্না ঘরে চুলা জ্বালাতে গেলে এ ঘটনা ঘটে। পরে এলাকার লোকজন আমাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়। সেখান থেকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আনা হয়। আমাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আমার স্ত্রী ও দুই সন্তানকে ভর্তি করা হয়।’

চিকিৎসকের বরাতে পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ফতুল্লা থেকে রাত ২টার দিকে চারজনকে হাসপাতালে আনা হয়। সুলতান মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সাহিদা আক্তারের শরীরের ৫৩ শতাংশ, নবী হোসেনের ২২ শতাংশ ও আলী হোসেনের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা