× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্নহত্যা

কুমিল্লা উত্তর সংবাদদাতা

প্রকাশ : ২৬ জুলাই ২০২২ ১৭:৪২ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২২ ১৭:৪৪ পিএম

কুমিল্লা ম্যাপ

কুমিল্লা ম্যাপ

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ায় সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে এক তরুণী আত্মহত্যা করেছে। রোববার রাতে উপজেলার মালাপাড়া ইউনিয়নের রামনগর (মধ্যপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত তরুণীর নাম নীলা আক্তার (২২)। সে ওই গ্রামের আনিসের বাড়ির মো. ইসমাইলের মেয়ে। 

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ছয়মাস আগে নীলা আক্তারের বিবাহবিচ্ছেদ ঘটে। তারপর থেকে নীলা মানসিকভাবে ভেঙে পড়ে। এ ছাড়া সে সবসময় একাকী জীবন যাপন করতো। ঘটনার দিন রোববার রাতে ঘরে লোকজনের অনুপস্থিতিতে সে তার কক্ষের সিলিং ফ্যানে সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে স্বজনরা ঘরে এসে নীলার কোন সাড়াশব্দ না পেয়ে তার কক্ষে গিয়ে দেখতে পেয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। সোমবার বিকেলে ময়নাতদন্ত শেষে নিহত তরুণীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হলে স্বজনরা জানাজা শেষে তার দাফন সম্পন্ন করে। 

ব্রাহ্মণপাড়া থানার এস আই মোহাম্মদ সৌরভ হোসেন বলেন, রামনগর এলাকা থেকে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস আত্মহত্যা করা নীলা আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা