মুন্সীগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩ ২০:১৩ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩ ২০:৫৪ পিএম
ফাইল ফটো
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় হাসাইল ইউনিয়নে পদ্মার শাখা নদীতে যাত্রী নিয়ে ট্রলার ডুবে গেছে। দুজনের মরদেহ উদ্ধার করা হলেও কতজন নিখোঁজ রয়েছেন, তা নিশ্চিত নয় জানিয়েছে পুলিশ।
শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় খেয়া পারাপারের ট্রলারডুবির ঘটনা ঘটে।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান জানান, ট্রলারে কতজন ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার হওয়া দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশের উদ্ধার অভিযানে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।