× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিঙ্গাইরে ১০ চাকার ডাম্প ট্রাক চলায় সড়কের ব্যাপক ক্ষতি

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩ ১৮:১০ পিএম

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩ ১৮:৪৪ পিএম

মানিকগঞ্জের সিঙ্গাইরে আঞ্চলিক মহাসড়কে চলছে ডাম্প ট্রাক। প্রবা ফটো

মানিকগঞ্জের সিঙ্গাইরে আঞ্চলিক মহাসড়কে চলছে ডাম্প ট্রাক। প্রবা ফটো

আঞ্চলিক মহাসড়ক ও গ্রামীণ সড়কে চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও মানিকগঞ্জের সিঙ্গাইরে অতিরিক্ত ওজন নিয়ে দিন-রাত দাপিয়ে বেড়াচ্ছে ১০ চাকার ডাম্প ট্রাক। বালু ব্যবসায়ীরা মাটি ও বালু বহনের কাজে এসব ট্রাক ব্যবহার করছেন। এতে ব্যাপক ক্ষতি হচ্ছে গ্রামীণ সড়কের। 

শনিবার (১৬ ডিসেম্বর) সরেজমিনে দেখা গেছে, হেমায়েতপুর সিঙ্গাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ও বাস্তা- মানিকনগর সড়কে অবাধে চলছে ডাম্প ট্রাকগুলো। ধল্লা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের ব্যক্তি মালিকানাধীন জমি ভরাটের কাজ করছে ট্রাকগুলো। এতে ওই এলাকার রাস্তায় অনেক জায়গায় ভাঙন ও ফাটল দেখা দিয়েছে।

আঞ্চলিক মহাসড়কটিতে সর্বোচ্চ ১০ টন পণ্যবাহী যানবাহন চলাচল অনুমতি রয়েছে। সেখানে মাটি ও কয়লাবাহী ডাম্প ট্রাকগুলো ৩০-৪০ টন লোড নিয়ে চলাচল করছে।

ডাম্প ট্রাকের চালক মো. নান্নু বলেন, ‘গাবতলি থেকে বালু নিয়ে সুদক্ষিরা গ্রামের এক ব্যক্তির জমি ভরাট করছি। এই সড়কে ডাম্প ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে, তা আমার জানা নেই। মালিক আমাদের যে সড়কে গাড়ি চালাতে বলবেন, আমরা সেই রাস্তায় চালাব।’

বাস্তা এলাকার মো. রাসেল মিয়া বলেন, ‘দিনে-রাতে এসব ডাম্প ট্রাক চলাচল করায় জনজীবন অতিষ্ঠ। ওভারলোড করে বালু পরিবহন করায় রাস্তার উপরে বালু পড়ে। রাস্তার পাশের বাড়িঘরে চলে যায় সেই বালু। প্রতিবাদ করেও বন্ধ করা যাচ্ছে না ডাম্প ট্রাকের চলাচল। এ বিষয়ে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত।’

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, ‘ডাম্প ট্রাক চলাচলের বিষয়ে আমার জানা নেই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার বসু বলেন, ‘সিঙ্গাইর আঞ্চলিক মহাসড়ক ও গ্রামীণ সড়কগুলোতে ১০ চাকার ডাম্প ট্রাক চলাচলের বিষয়ে খোঁজ নিয়ে অভিযান চালানো হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা