× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাফর উল্যাহর সমর্থকদের খিচুড়ি নষ্টের অভিযোগ নিক্সন সমর্থকদের বিরুদ্ধে

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩ ১৬:০৯ পিএম

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩ ১৬:১৮ পিএম

কাজী জাফর উল্যাহর সমর্থকদের জন্য রান্না করা কয়েক পাতিল খিচুড়ি ফেলে নষ্ট করা হয়। প্রবা ফটো

কাজী জাফর উল্যাহর সমর্থকদের জন্য রান্না করা কয়েক পাতিল খিচুড়ি ফেলে নষ্ট করা হয়। প্রবা ফটো

ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলায় নৌকা প্রার্থী কাজী জাফর উল্যাহর সমর্থকদের জন্য রান্না করা কয়েক পাতিল খিচুড়ি নষ্ট ও নৌকার প্রচার বন্ধের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য নিক্সন চৌধুরীর সমর্থকদের বিরুদ্ধে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত ৭টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় কাজী জাফর উল্যাহর অনুসারী স্থানীয় আওয়ামী লীগ নেতা ফিরোজ মাতুব্বর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর মুন্সিসহ কয়েক জনের নামে থানায় অভিযোগ দিয়েছেন। 

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

অভিযোগে উল্লেখ করা হয়, বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফিরোজ মাতুব্বরের বাড়ির উঠানে শুক্রবার রাতে একটি আলোচনা সভার আয়োজন করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ উপলক্ষে কয়েক পাতিল খিচুড়ি রান্না করা হয়। একপর্যায়ে ১০-১৫টি মোটরসাইকেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুনসুর মুন্সি, বাহার হাওলাদার, মনির হাওলাদার, মজিবুর মুন্সি, কবির মুন্সিসহ অজ্ঞাত আরও ২০ জন হঠাৎ সেখানে উপস্থিত হন। তারা আলোচনা সভা যে উঠানে হয় তার পাশ দিয়ে অতিরিক্ত হর্ন বাজিয়ে মহড়া দেয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে অকথ্য ভাষায় গালি দিয়ে বিজয় দিবস উদযাপনের জন্য রান্না করা কয়েক পাতিল খিচুড়ি মাটিতে ফেলে নষ্ট করেন চেয়ারম্যানের লোকজন। পরে আলোচনা সভা দ্রুত বন্ধ করে সবাইকে উঠান ত্যাগ করতে বলা হয়। না হলে খুন-জখমের হুমকি দেন চেয়ারম্যান ও তার সহযোগীরা। এতে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ নারী-পুরুষ ভয়ে ছোটাছুটি করে সভাস্থল থেকে অন্যত্র পালিয়ে যান। 

কাজী জাফর উল্যাহর সমর্থক ঘারুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের এমন ক্ষমতার অপব্যবহার নতুন কিছু নয়। ইতঃপূর্বে অনেক মামলা-হামলার শিকার হয়েছেন এই ইউনিয়নের নৌকার কর্মীরা। তাই এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচারসহ ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

স্বতন্ত্র প্রার্থী এমপি নিক্সন চৌধুরীর সমর্থক ইউপি চেয়ারম্যান মুনসুর মুন্সি বলেন, আমার এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। নৌকার সমর্থক নেতাকর্মীদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। 

ওসি এম এ জলিল বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা