× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনী হলফনামা

১৫ বছরে রেলমন্ত্রীর সম্পদ বেড়ে ৩২ গুণ

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩ ২০:০৫ পিএম

পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। ফাইল ছবি

পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। টানা তিনবার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হবার পর দায়িত্ব পান রেলপথ মন্ত্রণালয়র। গত ১৫ বছরে তার অস্থাবর সম্পদ বেড়েছে ৩২ দশমিক ৫৪ গুণ। সেই সঙ্গে আয় বেড়েছে ১৩ দশমিক ৭৪ গুণ। পাল্লা দিয়ে বেড়েছে স্থাবর সম্পত্তির পরিমাণ। ২০০৮ সালের নবম এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।

হলফনামা অনুযায়ী, ২০০৮ সালে নির্বাচনের আগে সুজনের নগদ ছিল ৩ লাখ ৩১ হাজার ৬৩৪ টাকা এবং ব্যাংকে ছিল ৪ লাখ ৭০ হাজার ৬৭৯ টাকা। ২০২৩ সালে এসে তার নগদ অর্থ দাঁড়িয়েছে ১ কোটি ২১ লাখ ৮৯ হাজার ৭১ টাকা এবং ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ ১ কোটি ৩৯ লাখ ২১ হাজার ৩৬৭ টাকা। ২০০৮ সালের সংসদ নির্বাচনের আগে তার মোট অস্থাবর সম্পত্তি ছিল ৮ লাখ ২ হাজার ৩১৩ টাকা, যা গত ১৫ বছরে বেড় দাঁড়িয়েছে ২ কোটি ৬১ লাখ ১০ হাজার ৪৩৮ টাকায়।

হলফনামার তথ্য অনুযায়ী, সুজনের আয়ের পরিমাণ বেড়েছে ১৩ দশমিক ৭৪ গুণ। ২০০৮ সালের নির্বাচনের আগে তার বার্ষিক আয় ছিল ৭ লাখ ৬৫ হাজার টাকা। এর মধ্যে কৃষিখাত থেকে ১ লাখ ৪ হাজার টাকা এবং আইন পেশা থেকে ৬ লাখ ৬১ হাজার টাকা।

২০২৩ সালে এসে বার্ষিক আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৫ লাখ ১২ হাজার ৭৩৭ টাকায়। কৃষি খাত থেকে ২ লাখ ৪৫ হাজার ৭২২ টাকা, বাড়ি ভাড়া থেকে ২ লাখ ৩৪ হাজার টাকা, শেয়ার/ব্যাংক আমানত থেকে ৪ লাখ ৪৮ হাজার ৯০৪ টাকা, আইন পেশা থেকে ২৪ লাখ ৩৪ হাজার ৭৪৭ টাকা, সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে ভাতা ও সুযোগ সুবিধা থেকে ২৩ লাখ ৩৪ হাজার ৩৪৮ টাকা এবং মৎস্য খাত থেকে ৪৮ লাখ ১৫ হাজার ১৬ টাকা।

স্থাবর সম্পত্তিও বেড়েছে পাল্লা দিয়ে। ২০০৮ সালের নির্বাচনের আগে সুজনের কৃষি জমি ছিল ৮ একর এবং ঢাকার বাড্ডায় অকৃষি জমি ছিল ৪ দশমিক ৯৫ কাঠা। বর্তমানে তার কৃষি জমির পরিমাণ ৩০ বিঘা এবং অকৃষি জমির মধ্যে ঢাকার বাড্ডায় ৪ দশমিক ৯৫ কাঠার প্লট, উত্তরায় ৫ কাঠার প্লট, বনশ্রীতে দুটি ১১০০ বর্গফুটের ফ্ল্যাট এবং ধানমন্ডিতে ১৮০০ স্কয়ার ফুট আয়তনের ২ দশমকি ৫ তলা পাকা বাড়ি রয়েছে।

সুজনের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের মহাজন পাড়া গ্রামে। বর্তমানে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পঞ্চগড়-২ আসন থেকে অংশগ্রহণ করে পরাজিত হন সুজন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৪ সালের দশম এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালের ৬ জানুয়ারি রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

সম্পদ বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে রেলমন্ত্রী বলেন, আমি টানা ১৫ বছর ধরে সংসদ সদস্য। আমার সম্পদ বাড়তেই পারে। আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আমার সম্পদের নিয়মিত কর পরিশোধ করি। এ সম্পদ আমি কালো টাকায় করিনি। বৈধ আয়ে করেছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা