× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় কুকুরের মাংসের বিরিয়ানি বিক্রি, আটক ৪ জন জেলে

খুলনা অফিস

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩ ১৯:১৩ পিএম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩ ২০:২৬ পিএম

খুলনায় কুকুরের মাংসের বিরিয়ানি বিক্রি, আটক ৪ জন জেলে

খুলনায় খাসি ও গরুর মাংস বলে কুকুরের মাংসের বিরিয়ানি বিক্রির অপরাধে আটক ৪ জনকে জেলে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১৫ ডিসেম্বর) খালিশপুর থানা পুলিশ আটকদের মহানগর জজ আদালতে হাজির করলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। 

আটকরা হলেন- খালিশপুর ডলার হাউজ মোড় এলাকার তাজ, খালিশপুর বঙ্গবাসী মোড় এলাকার নর্থ জোন-২৩-এর মো. আবু সাইদ, ২নং নেভি গেট এলাকার মো. সিয়াম ও চরেরহাট এলাকার প্রেম সরদার। 

গত বুধবার বিকালে খালিশপুর পলিটেকনিক ইনস্টিটিউটের একটি পরিত্যক্ত ভবন থেকে জবাইকৃত কুকুর ও কুকুরের মাথা এবং হাড়গোড়সহ তাদের আটক করা হয়। এ সময় ঘটনার সাথে জড়িত আরমান ও উৎস নামে দুজন পালিয়ে যায়।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, গত এক মাস ধরে কয়েকজন তরুণ এলাকার বিভিন্ন স্থান থেকে কুকুর ধরে নিয়ে ঝোপঝাড় ও বাগানের মধ্যে অবস্থিত পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবনে নিয়ে যেত। বেশ কয়েকবার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। বুধবার বিকালে এলাকাবাসী ৪ জনকে একটি কুকুর নিয়ে বাগানের দিকে যেতে দেখে। এলাকার মানুষের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। পরে তাদের সহযোগী বিরিয়ানি রান্না করে বিক্রি করে এমন আরেকজনকেও আটক করা হয়।

ওসি আরও বলেন, আটকরা খাসি-গরুর মাংসের কথা বলে অল্প দামে কুকুরের মাংস দিয়ে রান্না করা বিরিয়ানি বিক্রি করত।আদালত তাদের জেলে পাঠিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা