× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩ ১৭:৪৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে দেবীগঞ্জ উপজেলার চেংটি হাজেরাডাঙ্গা নতুন হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাসেদুল ইসলাম হৃদয় ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নের গোপালপুর এলাকার মামুনুর রশিদের ছেলে।

দেবীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইয়াকুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হৃদয় তার স্বশুর বাড়ি থেকে মোটরসাইকেলে ঠাকুরগাঁওয়ের বাড়ি ফিরছিলেন। নতুন হাট এলাকায় অপরদিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পর ট্রাক্টরটি পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা