× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আচরণবিধি লঙ্ঘন

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্যসহ ৫ জনকে তলব

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩ ১৬:০৪ পিএম

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুল আজীম আনার। প্রবা ফটো

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুল আজীম আনার। প্রবা ফটো

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঝিনাইদহ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুল আজীম আনারসহ পাঁচজনকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

একই সঙ্গে তাদের আগামী ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ জেলা দায়রা জজ আদালত ভবনে অবস্থিত যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-১ এর কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) নির্বাচনী এলাকা ৮৪ ও ঝিনাইদহ-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ এর বিচারক সোহাগ তালুকদারের এক চিঠিতে এ তথ্য পাওয়া গেছে।

চিঠিতে বলা হয়েছে, গত ১০ ডিসেম্বর জেলার কালীগঞ্জ পৌর অডিটরিয়াম কক্ষে আয়োজিত এক সভায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুল আজীম আনারের উপস্থিতিতে রাজনৈতিক সহকর্মী মো. রাশেদ শমসের বলেছেন, মুজিব কোট পরে যদি নৌকার বিরুদ্ধে ভোট চান, এই মুজিব কোট জনতার মাঝে খুলে নেওয়া হবে। মোবারকগঞ্জ সুগার মিলস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. গোলাম রসূল তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, আওয়ামী লীগের মানুষ হয়ে নৌকায় ভোট না দিলে ভোটের মাঠে যাওয়ার দরকার নেই। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. ওহিদজ্জাামান বলেছেন, নৌকার বিরুদ্ধে ভোট করলে ক্ষমা করা হবে না। উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো. ইমদাদলু হক সোহাগ বলেন, আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের বাহিরে কেউ ভোট দিলে তাকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে এবং আমার ইউনিয়নে ঢুকতে দেওয়া হবে না।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আপনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদ শমসের, মোবারকগঞ্জ সুগার মিলস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. গোলাম রসূল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. ওহিদজ্জুামান ওদু, উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ইমদাদলু হক সোহাগ, উপজেলা পুলিশিং এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুল আজীম আনার সেখানে উপস্থিত থেকে ও প্রদত্ত উক্ত বক্তব্য প্রদানকারীদের প্রতি বাঁধা প্রদান করেননি। যা আপনাদের প্রত্যেকের একক ও সামষ্টিকভাবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৪(১), ১১(ক) এবং ১২ এর লঙ্ঘন।

বর্ণিত অভিযোগ বিষয়ে আপনাদের প্রত্যেকের নিজ নিজ বক্তব্য বা ব্যাখ্যা দেওয়ার জন্য প্রত্যেককে আগামী ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা