× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেবাচিম হাসপাতাল

অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদ করায় স্বজন-শিক্ষার্থীকে মরধর

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩ ১৯:৪৯ পিএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩ ২০:৩৫ পিএম

অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদ করায় স্বজন-শিক্ষার্থীকে মরধর

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের অবহেলায় এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় নিহতের স্বজন ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীকে মারধর করেছেন আনসার সদস্য ও চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ঘটনার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসপাতালের পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

হাসপাতাল পরিচালক ড. এইচএম সাইফুল ইসলাম অভিযোগ গ্রহণ করে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। 

অভিযোগ পাওয়া কথা স্বীকার করেছেন পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, বিকাল তিনটার দিকে লিখিত অভিযোগ পেয়েছি। সাপ্তাহিক ছুটির শেষ দিন হওয়ায় কেউ ছিলো না। তাই শিক্ষার্থীদের বলা হয়েছে তিন কার্যদিবসের মধ্যে ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ আশ্বাসে শিক্ষার্থীরা শান্ত হয়েছে। 

তিনি আরও বলেন, পরে মরদেহ পাঠিয়ে দেওয়া হয়েছে। 

লিখিত অভিযোগে বলা হয়, উজিরপুর উপজেলার হস্তিশুন্ডু গ্রামের মো. জালালের স্ত্রী রিজিয়া বেগমকে মেডিসিন ভবনের দ্বিতীয় তলায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রোগীকে গ্রহণ কর চিকিৎসা দেয়নি। এতে তার মৃত্যু হয়। তখন রোগীর একজন স্বজন প্রতিবাদ করলে আনসার সদস্যরা তাকে মারধর করে এবং মোবাইল ফোন নিয়ে ভেঙে ফেলে। ঘটনার সময় ওই ওয়ার্ডে থাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামিম ইকবাল রাজু প্রতিবাদ করেন। তখন চিকিৎসকরা তাকেও মারধর করে।  


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা