× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বতন্ত্রপ্রার্থী সৈয়দ নজরুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩ ১৯:৪২ পিএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩ ১৯:৫৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী সৈয়দ নজরুল ইসলাম। প্রবা ফটো

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী সৈয়দ নজরুল ইসলাম। প্রবা ফটো

আচারণবিধি লঙ্ঘনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী সৈয়দ নজরুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ এম সারওয়ার জাহান এ কারণ দর্শানোর নোটিশ পাঠান। আসনটির সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, সৈয়দ নজরুল ইসলামের সমর্থকদের নিয়ে শিবগঞ্জের বিভিন্ন এলাকায় ভোজের আয়োজন করা হচ্ছে। প্রতিটি আয়োজনে ৫০ থেকে ২০০ জন উপস্থিত থাকছেন। নির্বাচনি প্রচার চালানোর সময়ের আগেই প্রচার চালানো, প্রচারের উদ্দেশ্যে নৈশ ভোজের আয়োজন করে গণজমায়েত করা হয়েছে; যা ২০১৮  সালের সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

বিধিমালা লঙ্ঘন করায় কেন ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন বরাবরে সুপারিশ করা হবে না তা ১৫ ডিসেম্বর বেলা ১১ টায় সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা