রায়পুরা (নরসিংদী) প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩ ১৭:৩৮ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩ ১৮:০১ পিএম
রোজলীন শহীদ চৌধুরী। সংগৃহীত ছবি
নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন রোজলীন শহীদ চৌধুরী। তিনি রায়পুরা উপজেলার প্রথম নারী ইউএনও। গত রবিবার তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।
তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সদ্য বদলি হওয়া ইউএনও মো. আজগর হোসেনের স্থলাভিষিক্ত হলেন।
রোজলীন শহীদ চৌধুরী এর আগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ইউএনও ছিলেন।