× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিনাজপুরে প্রথম নারী উপজেলা চেয়ারম্যান লায়লা বানু

খানসামা (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩ ১৭:৩৪ পিএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩ ২১:০৪ পিএম

লায়লা বানু। প্রবা ফটো

লায়লা বানু। প্রবা ফটো

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যানের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পেয়েছেন ওই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু। তিনিই জেলার প্রথম নারী উপজেলা চেয়ারম্যান।

এই উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার জন্য পদত্যাগ করেন। পরে ১ ডিসেম্বর প্যানেল চেয়ারম্যান লায়লা বানু দায়িত্ব নেন। 

লায়লা বানু দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ঝাউপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দিনাজপুর জেলা তাঁতীলীগের যুগ্ম আহ্বায়ক-১ ও চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। তাছাড় তিনি বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান এসোসিয়শেনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

লায়লা বানু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আর্থ-সামাজিক অবস্থার উন্নতির সঙ্গে নেতৃত্বে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। এতে নারীদের যেমন আগ্রহী হতে হবে তেমনি বর্তমান পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় সবার স্বদিচ্ছাও অত্যন্ত জরুরি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা