× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতটি সোনার বারসহ শাহ আমানতে যাত্রী আটক

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩ ১৬:০৫ পিএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩ ১৬:৪২ পিএম

জব্দ করা সোনার বার। প্রবা ফটো

জব্দ করা সোনার বার। প্রবা ফটো

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে সাতটি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ওই বিমানে রামেজিং করে ওই যাত্রীর কাছ থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

আটক যাত্রীর নাম শহিদুল আলম। তার গ্রামের বাড়ি  চট্টগ্রামের কক্সবাজারের চকরিয়া এলাকায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. মিনহাজ উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ’গোপন সংবাদ থাকায় বিমানটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর আমরা রামেজিং করে শহিদুল আলমের কাছে সোনার বার থাকার প্রমাণ পাওয়া যায়। এরপর তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে তাতে সাতটি সোনার বার ও ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। প্রতি সোনার বারের ওজন ১১৬ গ্রাম। সেই হিসাবে ওই যাত্রীর কাছ থেকে ৯১২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা