× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুনারুঘাটে কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩ ১৩:৩৮ পিএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩ ১৬:৪০ পিএম

দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। প্রবা ফটো

দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। প্রবা ফটো

হবিগঞ্জের চুনারুঘাটের চানভাঙা নামক স্থানে কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও চারজন। 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাস প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, উপজেলার দুর্গাপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে তানিম, রামশ্রী গ্রামের তামান্না আক্তার ও দুর্গাপুর গ্রামের সমেদ মিয়ার স্ত্রী সুফিয়া বেগম।

আহতরা হলেন, চুনারুঘাট উপজেলার আলাপুর গ্রামের করম আলীর মেয়ে হেনা আক্তার, চট্টগ্রামের হানিফ মিয়া, উপজেলার ঝিকুয়া গ্রামের জমির আলীর ছেলে জাহাঙ্গীর মিয়া ও উমেদনগর গ্রামের মিছবা আক্তার। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জ থেকে চুনারুঘাটগামী একটি অটোরিকশাকে চানভাঙা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান চাপা দেয়। এতে অটোরিকশার সাত যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠালে সেখানে তিনজন মারা যায়। এদিকে আহত চারজনকে চুনারুঘাট হাসপাতালে পাঠানো হলে গুরুতর অবস্থায় তাদের মধ্যে তিনজনকে সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়। 

ইন্সপেক্টর প্রজিত কুমার দাস বলেন, ‘দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। অটোরিকশা ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছে। এ ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা