× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসি ল্যান্ড সেজে চাঁদা দাবি, কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ

মোংলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩ ১১:২৯ এএম

চাঁদা দাবির অভিযোগ ওঠা কাউন্সিলর বাহাদুর মিয়া। প্রবা ফটো

চাঁদা দাবির অভিযোগ ওঠা কাউন্সিলর বাহাদুর মিয়া। প্রবা ফটো

মোংলায় ভূমি সহকারী কমিশনারের (এসি ল্যান্ড) নাম ভাঙিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সহকারী কমিশনার মো. হাবিবুর রহমান বলেন, তার নাম ভাঙিয়ে কিছুদিন ধরে একটি বড় প্রতারক চক্র বিভিন্ন কর্মকর্তার কাছে টাকা চাচ্ছে। তাই তিনি থানায় জিডি করেছেন। এ ঘটনায় যে-ই জড়িত থাকুক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

প্রতারক চক্রের সদস্য সম্পর্কে তিনি কিছু না বললেও তাদের মধ্যে মোংলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. বাহাদুর মিয়ার নাম এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার বিরুদ্ধে পৌর মেয়রের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন জালাল স্টোর নামে এক মুদি দোকানের মালিক মো. মনিরুজ্জামান। গত ২৭ নভেম্বর তিনি এই অভিযোগ দিলেও গতকাল বুধবার তা জানাজানি হয়। এ বিষয়ে মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান বলেন, ‘কাউন্সিলর বাহাদুর মিয়ার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ তবে কাউন্সিলর বাহাদুর মিয়া অভিযোগ অস্বীকার করেছেন। যে ব্যবসায়ী অভিযোগ দিয়েছেন তাকে উদ্দেশ করে গালমন্দ করে ফোনের লাইন কেটে দেন কাউন্সিলর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা